Skip to main content

Bd News Flash

প্রযুক্তি

মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন

ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম মাইগভের মাধ্যমে বিদেশগামী কর্মীদের জন্য অভিবাসন ঋণসেবা চালুর পর প্রায় এক বছরের মধ্যে দুই শ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন দিয়েছে প্রবাসীকল্যাণ ব্যাংক। গত বছরের তিন ডিসেম্বর এ সেবাটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনলাইনে ঋণের জন্য আবেদন করেছেন দশ হাজারের বেশি বিদেশগামী কর্মী। বর্তমানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ঋণ অনুমোদন পেতে মাত্র তিন থেকে চার দিন সময় প্রয়োজন হচ্ছে। এটুআই কর্মসূচি থেকে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম পরিচালনার পর এখন ব্যাংকটির এক শ বাইশটি শাখায় ডিজিটাল এই সেবা চালু রয়েছে।

এই সেবার আওতায় বিদেশযাত্রার জন্য একজন কর্মী নয় শতাংশ সুদে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারছেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে কর্মীর প্রকৃত খরচ যাচাই করে ঋণের পরিমাণ ঠিক করা হয়। পূর্বে অভিবাসনের ঋণের কাগজ জমা দিতে গ্রাহকদের বারবার ব্যাংকের শাখায় যাওয়া লাগত, যার ফলে অর্থ ও সময়ের অপচয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তি পোহাতে হতো। অনলাইনে সেবাটি চালু হওয়ার ফলে এখন ঘরে বসে সহজেই ঋণের জন্য আবেদন করা এবং তার অগ্রগতি জানতে পারছেন সেবাগ্রহীতারা। এর ফলে ব্যাংকে যাতায়াত এবং মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা অনেকাংশে কমে এসেছে, বিশেষ করে দূরবর্তী অঞ্চলের বিদেশগামী কর্মীদের জন্য আর্থিক সেবা পাওয়া সহজ হয়েছে।

বিজ্ঞাপন

প্রবাসীকল্যাণ ব্যাংকের করা একটি জরিপে উঠে এসেছে যে, ডিজিটাল উপায়ে ঋণসেবা চালু হওয়ায় আবেদনকারীদের যাতায়াত, সময় এবং আবেদনসংক্রান্ত খরচ অর্ধেক বা পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কার্যালয়ের কাজের চাপ ত্রিশ শতাংশ কমেছে এবং আবেদন কার্যক্রমে কাগজের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এবং এটুআইয়ের কারিগরি সহায়তায় সমন্বিত সরকারি এই ডিজিটাল সেবা প্ল্যাটফর্মটি পরিচালিত হচ্ছে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নাগরিকরা বাড়িতে বসেই বিভিন্ন সরকারি সেবা পাওয়ার আবেদন, ফি প্রদান ও ডিজিটাল সনদ গ্রহণসহ নানা কাজ সম্পন্ন করতে পারছেন।


সূত্র

ছবি: প্রথম আলো

বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *