Skip to main content

Bd News Flash

খেলা

কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন লিওনেল মেসি

ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

দীর্ঘ পেশাদার ক্যারিয়ার শেষে অবশেষে বিদায়ী ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন কার্লোস তেভেজ। আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার বোকার মাঠ লা বোমবোনেরো স্টেডিয়ামে তেভেজের এই বিশেষ বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে। কিছুদিন আগে বিভিন্ন মহলে গুঞ্জন উঠলেও গত কাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে লিওনেল মেসির উপস্থিত থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ম্যাচটির আয়োজক কর্তৃপক্ষ।

ক্রিস্টিয়ানো রোনালদোর এই ম্যাচে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। তবে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোকে দলে ভেড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন তেভেজ। এর আগে রিও ফার্ডিনান্ডকে দেওয়া সাক্ষাৎকারে হুয়ান রোমান রিকেলমের উপস্থিতি নিশ্চিত করেছিলেন তেভেজ। এ ছাড়াও ম্যাচটিতে থাকছেন ইউএস ওপেনজয়ী হুয়ান মার্টিন দেল পোত্রোও এবং ফর্মুলা ওয়ান চালক ফ্রাঙ্কো কোলাপিন্তো।

বিজ্ঞাপন

তেভেজ নিজেই যাঁদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন তাঁদের মধ্যে রয়েছেন হুয়ান রোমান রিকেলমে, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, মার্টিন পালের্মো, সের্হিও আগুয়েরো, জিয়ানলুইজি বুফন, আরতুরো ভিদাল, প্যাট্রিক এভরা ও রিও ফার্ডিনান্ড। তেভেজের বর্ণিল ক্যারিয়ারের বিভিন্ন অধ্যায়ের সঙ্গীরা এই ম্যাচে একত্রিত হবেন। খেলা ছাড়াও অতিথিদের নিজের এলাকা ফুয়ের্তে অ্যাপাচেতে নিয়ে যাওয়া এবং আর্জেন্টিনার ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোর পরিকল্পনা রয়েছে তাঁর।

৩৮ বছর বয়সে ২০২২ সালের জুনে পেশাদার ফুটবলকে বিদায় জানান তেভেজ। প্রিমিয়ার লিগ, সিরি আ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপজয়ী এই তারকা এবার প্রাণের ক্লাব বোকার মাঠে দর্শকদের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে ইতি টানছেন তাঁর খেলোয়াড়ি জীবনের। আর্জেন্টিনার জার্সিতে ৭৬ ম্যাচে ১৩ গোল করা তেভেজ অবসরের পর কোচিং পেশায় যুক্ত হলেও খেলোয়াড় হিসেবেই বিশ্ব ফুটবলে বেশি খ্যাতি অর্জন করেছেন।


সূত্র

ছবি: প্রথম আলো

বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *