Skip to main content

Bd News Flash

বিনোদন

চারশ থেকে পাঁচশ কোটি রুপির মালিক হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন অনুপম খের

ছবি: bdnews24 বাংলা
ছবি: bdnews24 বাংলা

দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন অভিনেতা অনুপম খের। ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পেও কাজ করেছেন তিনি। সোশাল মিডিয়া ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রায়ই গুঞ্জন শোনা যায়, চারশ থেকে পাঁচশ কোটি রুপির সম্পদের মালিক এই অভিনেতা। তবে তার সম্পদ নিয়ে ছড়িয়ে পড়া এই তথ্যের সত্যতা নিয়ে আপত্তি জানিয়েছেন অনুপম নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, এসব দাবির ১০ শতাংশ সম্পদও তার দখলে নেই।

এনডিটিভির সূত্র অনুযায়ী, দ্য আনফিল্টারড আওয়ার অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের আর্থিক অবস্থা নিয়ে কথা বলেন অনুপম খের। তার ভাষ্যমতে, ইন্টারনেটে এই বিপুল অঙ্কের সম্পত্তির খবর দেখে তার বন্ধুরা প্রায়ই তার কাছে টাকা ধার চান। নিজের বাড়ি বিক্রি করে দেওয়ার বিষয়ে অভিনেতা জানান, প্রায় এক দশক আগে মুম্বাইয়ের একমাত্র বাড়িটি অভিনেত্রী আলিয়া ভাটের কাছে বিক্রি করে দেন তিনি। এরপর থেকে তিনি ও তার ভাই দুজনেই ভাড়া বাসায় বসবাস করছেন।

বিজ্ঞাপন

বাড়ি বিক্রি করার কারণ হিসেবে অনুপম উল্লেখ করেন রক্ষণাবেক্ষণের ঝক্কি থেকে মুক্ত থাকার কথা। এছাড়া তার স্ত্রী অভিনেত্রী কিরণ খের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর চণ্ডীগড়ে থাকতে শুরু করায় মুম্বাইয়ে নতুন বাড়ি কেনার প্রয়োজন হয়নি। তবে মায়ের ইচ্ছা পূরণ করতে শিমলাতে আট কামরার একটি বাড়ি কিনে দিয়েছিলেন তিনি। বিলাসী জীবনযাপনের বিষয়টি অস্বীকার না করলেও প্রয়োজনের বেশি সম্পদ জমানোকে অশান্তির কারণ বলে মনে করেন এই বর্ষীয়ান অভিনেতা।


সূত্র

ছবি: bdnews24 বাংলা

বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *