Skip to main content

Bd News Flash

বিনোদন

ভ্যারাইটির করা সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় শীর্ষে মেরিলিন মনরো

ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

বিশ্বের প্রভাবশালী বিনোদনভিত্তিক সাময়িকী ভ্যারাইটি সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো। এছাড়া দ্বিতীয় স্থানে হামফ্রে বোগার্ট এবং তৃতীয় স্থানে চার্লি চ্যাপলিন জায়গা করে নিয়েছেন। তালিকায় আরও আছেন জ্যাক নিকলসন ও ক্যাথরিন হেপবার্ন। পুরোনো দিনের নির্বাক চলচ্চিত্রের শিল্পী থেকে শুরু করে বর্তমান সময়ের শিল্পীরাও এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন।

তালিকাটি তৈরিতে তারকাদের কেবল জনপ্রিয়তা বা বক্স অফিস সাফল্যকে মাপকাঠি হিসেবে ধরা হয়নি। ভ্যারাইটির পাঁচ সমালোচক ওয়েন গ্লাইবারম্যান, গাই লজ, ড্যানিয়েল ডিঅ্যাডারিও, অ্যালিসন হারম্যান ও আরামাইড টিনুবু অভিনয়শৈলী, সাংস্কৃতিক প্রভাব এবং দর্শককে মুগ্ধ করার ক্ষমতাকে মূল্যায়ন করেছেন। ভারতীয় উপমহাদেশের শিল্পীদের মধ্যে একমাত্র বলিউড অভিনেতা শাহরুখ খান এই তালিকায় জায়গা পেয়েছেন এবং তাঁর অবস্থান ৯২ নম্বরে।

বিজ্ঞাপন

শীর্ষে থাকা মেরিলিন মনরো সম্পর্কে ভ্যারাইটি জানিয়েছে, তাঁর অভিনয়প্রতিভা অনেক সময় তাঁর গ্ল্যামারাস ভাবমূর্তির আড়ালে ঢাকা পড়েছিল। জেন্টলমেন প্রেফার ব্লন্ডস, সাম লাইক ইট হট ও দ্য মিসফিটস সিনেমায় তাঁর অভিনয় প্রমাণ করে যে তিনি একজন দক্ষ অভিনেত্রী ছিলেন। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা হামফ্রে বোগার্ট কাসাব্লাঙ্কা, হাই সিয়েরা ও দ্য মল্টিজ ফ্যালকন সিনেমার মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেছিলেন। নির্বাক চলচ্চিত্রের কিংবদন্তি চার্লি চ্যাপলিন চলচ্চিত্রের ভাষা তৈরির অন্যতম কারিগর হিসেবে তৃতীয় স্থান পেয়েছেন।


সূত্র

ছবি: প্রথম আলো

বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *